সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
পুলিশের সঙ্গে কথিত “বন্দুকযুদ্ধে ” তিন রোহিঙ্গা নিহত

পুলিশের সঙ্গে কথিত “বন্দুকযুদ্ধে ” তিন রোহিঙ্গা নিহত


সদর উপজেলা ( কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল অস্ত্র,গুলিসহ বিপুল ইয়াবা পাওয়া যায়।
শুক্রবার (৭ জুন) ভোরে টেকনাফের সাগর উপকুলবর্তী মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা সি-ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে শামসুল আলম (৩৫), একই ব্লকের মোক্তার আহমদের ছেলে নুরে আলম (২১) ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মো. হাবিব (২০)। 

টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফের সাগর উপকুলীয় এলাকা দিয়ে একটি ইয়াবার চালান আসবে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ইয়াবাসহ তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com