সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কসবায় করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কসবায় করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বৈশ্বিক করোনা ভাইরাস কুভিড-১৯ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে কসবা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
বৃহস্পতিবার (১১ জুন) সকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। 
জানা যায়, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান পৌর এলাকায় জনস্বার্থে  মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বিনা প্রয়োজনে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হওয়ায় এবং একাধিক ব্যক্তি নিয়ে নিয়ম লংঘন করে মোটরসাইকেল চালানাের অপরাধে সড়ক পরিবহন আইন,২০১৮ এবং সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিকার ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩৫ টি মামলায় ২৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। কসবা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। 
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে ঘুরাফেরা করার দায়ে ৩৫টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিনি জনসাধারণকে অপ্রয়োজনে পৌর এলাকায় ঘোরাঘুরি না করতে অনুরোধ করেন ও জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হওয়ার জন্যও অনুরোধ করেন। 
উল্লেখ্য, গতকাল ১০ জুন বুধবার কসবা পৌরসভার আড়াইবাড়ি, সাহাপাড়া ও শীতলপাড়াসহ তিনটি এলাকাকে করোনায় ঝুকিপূর্ণ এলাকা হিসেবে “রেড জোন” চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়।           
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com