সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আম্পান- আফরোজা আফরিন

আম্পান- আফরোজা আফরিন

ওখানে যখন আম্পান ঘূর্ণিবায়ু, 
এখানে তখন বইছে লঘু বায়ু, ইলশেগুড়ি ঝিরিঝিরি বাদল ধারায় কাটা ধানের মাঠের ক্ষেতে রাখালগরুর ওপোস পেট ভরাচ্ছে।
ওখানে যখন মরণনৃত্য চলছে, প্রলয়নাচনে কম্পিত হচ্ছেউপকূলীয় জীবন আর প্রকৃতি;এখানে তখন বিলের ধারেরহেলেঞ্চাগুলো মাথা দুলাচ্ছে, কচুরিপানার সদ্য ফোটা সাদা-বেগুনী আভা ফুলের চকিত দুলানি চলছে।
ওখানে যখন বাতাসের তীব্র গতিময়তায় ঘর-বাড়ি উড়ে যাচ্ছে, বানের জলে গবাদিপশু আর ফসলেরাভেসে গেছে, এখানে তখন বৃষ্টি কাদায় জনজীবন বিপন্ন হচ্ছে, কেবলই নিত্য কাজগুলো ব্যাহত হচ্ছে।
ওখানে যখন জীবন যুদ্ধে বাঁচার সংগ্রাম চলছে প্রতিটি ক্ষণে, টিকে থাকাটাই দুর্বহ কষ্টকর কঠিন,এখানে তখন কেবলই শিক্ষালয়ে পাঠ চুকেছে; হাটের বেঁচা-কেনা কমেছে।
ওখানে যখন বাতাসের ঘূর্ণিপাকে গাছের পর গাছ চূর্ণবিচূর্ণ হচ্ছে; এখানে তখন গাছের পাতা, শাখাগুলো দুল খাচ্ছে; নারিকেল গাছের আকাশ চিরে উঠে আসা ডালগুলোয় আচমকা উন্মত্ততা চলছে।
ওখানে যখন সবুজের পর সবুজ হাজার হাজার ঘনফুট পানির নীচে তলিয়ে যাচ্ছে; এখানে তখন অল্প পানিতে সবুজেরা মাথা তোলে দাঁড়াচ্ছে।
ওখানে যখন ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ ভেঙ্গে মাটিতে পড়ছে, আকাশে বীভৎস্য তান্ডবলীলা চলছে; এখানে তখন আকাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, হাঠাৎ হঠাৎ বৃষ্টি হয়ে মাটিতে পড়ছে।
ওখানে যখন মহাবিপদ সংকেতআশ্রয়কেন্দ্র, তিনটি লাল নিশান, এখানে তখন এগুলো কেবলই রেডিও, টিভিতে শুনা সংবাদ।
বিজয়নগর,ব্রাহ্মণবাড়িয়া 
২০/০৫/২০২০রাত ৮.০০ টায়

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com