সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের টাকাসহ অডিটর কুতুব উদ্দিন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের টাকাসহ অডিটর কুতুব উদ্দিন আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার জটিলতা নিরসনের জন্য পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মোঃ কুতুব উদ্দিনকে আটক করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।   
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জেলা শহরের কাউতলি এলাকার নিজ কার্যালয় থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যদরা তাকে আটক করেন। 
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিভিন্ন শাখায় ‘ওয়ার্ক চার্জে’ কাজ করা তৃতীয় ও চতুর্থ শ্রেণির অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারীর চাকরি আদালতের নির্দেশে সম্প্রতি নিয়মিত করা হয়েছে। তবে ওইসব শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ নিয়ে জটিলতা দেখা দেয়। সেই জটিলতা নিরসনের জন্য অডিটর কুতুব উদ্দিন বৃহস্পতিবার বিকেলে সওজ বিভাগের তিনজন শ্রমিক-কর্মচারীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেন। পরবর্তীতে এনএসআই সদস্যরা অডিটর কুতুব উদ্দিনের টেবিলের ড্রয়ার থেকে ঘুষের টাকা জব্দ করে তাকে পুলিশের হাতে তুলে দেন। এসময় আরো তিনজনকে আটক করা হয়। আটককৃৃৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী নজরুল ইসলাম, আব্দুল হাই এবং হুমায়ুন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের দুই নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ সোহাগ রানা বলেন, ‘এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। আমরা মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠাবো। দুদক মামলাটি তদন্ত করবে’।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com