সংবাদ শিরোনাম
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড
নাসিরনগরে নিখোঁজের ৫ দিন পর কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার

নাসিরনগরে নিখোঁজের ৫ দিন পর কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ৫দিন পর  লাইজু বেগম (১৬) নামে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার ধরমন্ডল ইউনিয়নের লম্বাহাটির একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাইজু ঐ গ্রামের চুন্ন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী গত ৪দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই কিশোরীর বাড়ির পাশে খালের পানিতে অর্ধগলিত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লাইজুর লাশ উদ্ধারকারী নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনের কাছে তথ্য জানতে চাইলে তিনি উপপরিদর্শক (এসআই) ফারুখ আহম্মদ পাটোয়ারীর সাথে যোগাযোগ করতে বলেন। পরে এসআই ফারুখ আহম্মেদ পাটোয়ারীর মোবাইল নাম্বারে কল দিয়ে একাধিকবার যোগযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com