সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার -০১

বিজয়নগরে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার -০১


বিজয়নগর প্রতিনিধি  
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজা ও ফেনসিডিলসহ বকুল মিয়া (২৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১১ জুন) ভোররাতে উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃত বকুল পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।
ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও বাজার এলাকায় মাদকের ক্রয়-বিক্রয়ের গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা ছদ্মবেশে অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৩টায় ক্রেতা সেজে র‌্যাব সদস্যরা মাদক বিক্রেতা বকুলকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা একটি বস্তা ও ব্যাগে তল্লাশি করে ২৬ কেজি গাঁজা ও ২২ বোতল ফেনসিডিল জব্দ করেন। তিনি আরো জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী বকুলের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ইনাম/সময়নিউজবিডি টুুুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com