সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
মুজিববর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

মুজিববর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে বিজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষ রোপন করা হয়। ‘মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ এই শ্লোগানে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন ও বিতরন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি অ্যাড. শাহনূর ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ফেরদৌস।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সস্পাদক বোরহান উদ্দিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন ভূইয়া বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মিজান, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাবিবুর রহমান, রামরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ হাজারী, সাধারণ সম্পাদক এস এম শরিফ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুজিববর্ষে ‘গাছ লাগান পরিবেশ বাচান’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সভাপতি ও সদর ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর অনুপ্রেরণায় এ কর্মসূচি বাস্তাবায়ন হচ্ছে বলে জানান বক্তারা। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com