সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় সবজি বিক্রেতার লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সবজি বিক্রেতার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় আবদুল হামিদ-(৪৫) নামে এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টায় পৌর এলাকার পশ্চিম মেড্ডার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আবদুল হামিদ সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি তার পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পশ্চিম মেড্ডার নোয়াপাড়ার রাজ্জাক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন ও মেড্ডা সিও অফিসের মোড়ে ভ্যানে করে সবজি বিক্রি করতেন।

মৃতের স্ত্রী রেহেনা বেগম ও বাসার মালিক জানান, গত বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য হয় আবদুল হামিদের। এক পর্যায়ে সে স্ত্রীকে বেদম মারধোর করে বাসার দেয়ালে নিজের মাথা ঠুস দেয়। এতে সে আহত হয়। গতকাল শুক্রবার সকালে নিজ বাসাতেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
অপর দিকে আবদুল হামিদের ছোট ভাই আবদুল জব্বার অভিযোগ করে বলেন, তার ভাইকে তার ভাবী রেহেনা বেগম ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন নিহতের স্ত্রী ও বাসার মালিকের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে আবদুল হামিদ তার স্ত্রীকে মারধোর করে নিজের মাথা বাসার দেয়ালে ঠুস দেয়। শুক্রবার সকালে সে মারা যায়। তিনি বলেন, মৃতের  শরীরে আঘাতের কোন চিহ্ন নেই তবে মাথায় ফোলা জখম রয়েছে। তিনি বলেন, আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com