সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি 
সারা দেশের ন্যায়,যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা প্রশাসন ও উপজেলা সাব রেজিষ্ট্রারী অফিসের উদ্যোগে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকালে জাতীয় শোক দিবসে উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ উপলক্ষ্যে সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। পরে বেলা ১১ ঘটিকার সময় সাবরেজিষ্ট্রারী অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল ইয়াজ হোসাইন (ফয়েজ চিশতী), মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ মিজহারুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন দলিল লেখক সমিতির সদস্য সচিব ভানু চন্দ্র দেব,অনুষ্ঠান শেষে এতিমদের মাঝে, কোরআন শরীফ, খাবার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com