সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
শাহবাজপুর সেতুতে টোল আদায় না করার দাবিতে বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শাহবাজপুর সেতুতে টোল আদায় না করার দাবিতে বাস মিনিবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর তিতাস নদীর উপর নির্মিত  সেতুতে টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল ও মহাসড়কে থ্রি হুইলার সিএনজি চলাচল বন্ধের দাবিতে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বাস মিনিবাস মালিক সমিতি।

রোববার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ জুলাই সড়ক ও জনপথ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর উপর নবনির্মিত সেতুতে টোল আদায়ের  প্রজ্ঞাপন জারি করা হয়। যা আমাদের লোকাল যাত্রীবাহী বাস মালিকদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, একটি লোকাল বাস দিনে বেশ কয়েকবার এই সেতু দিয়ে চলাচল করতে হয়। যদি প্রদি ট্রিপে সেতুতে টোল দিতে হয় তাহলে বাস মালিকরা পরিবহন ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিবে। এতে করে জেলার কয়েক হাজার পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। তিনি শাহবাজপুর সেতুতে টোল আদায় না করার দাবি জানিয়ে বলেন, অবিলম্বে মহাসড়কে থ্রি হুইলার, সিএনজি, ইজিবাইকসহ উচ্চ আদালতের নিষিদ্ধ ঘোষিত যানবাহন চলাচল বন্ধ করার দাবি জানান। অন্যথায় পরিবহন ধর্মঘটের  মতো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমসেদ, কোষাধ্যক্ষ কাউসার আহমেদ, জেলা লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক নিয়ামত 
খান, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সেলিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীরসহ পরিবহন মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com