সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে আখাউড়ায় দুই কিশোরের মৃত্যু

ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে আখাউড়ায় দুই কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে মোঃ শরীফ মিয়া-(১২) এবং ইসমাইল হোসেন-(১৬) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে পৌর এলাকার কলেজপাড়ায় এবং শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের পৃথক এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত মোঃ শরীফ মিয়া আখাউড়ার কলেজ কলেজপাড়ার আলম মিয়ার ছেলে এবং ইসমাইল হোসেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের দানু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, শরীফ মিয়া ও ইসমাইল হোসেন দুজনই ইজিবাইকের চালক ছিলো। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে শরীফ মিয়া তার ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
অপরদিকে শুক্রবার বিকেলে ইসমাইল তার ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যায়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সব ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com