সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নারীদের স্বাবলম্বী করতে: বিজয়নগরে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান

নারীদের স্বাবলম্বী করতে: বিজয়নগরে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাত। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মনের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। তবেই মানবজীবনের স্বার্থকতা। তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হয়ে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান মান্না, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব সভাপতি মৃণাল কান্তি চৌধুরী লিটন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মামুন। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ২০ জন নারীর হাতে প্রশিক্ষণের সনদপত্র প্রদান করেন অতিথিরা। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com