সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
নাসিরনগরে ৪ শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ

নাসিরনগরে ৪ শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন চারজন শিশু শিক্ষার্থীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নাসিরনগর অফিসার্স ক্লাব চত্বরে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফী উপজেলার কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেহা বেগম, দাঁতমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেণির শিক্ষার্থী তোয়াছিন, সিংহগ্রাম উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষাথর্ী দুরন্ত সরকার ও শ্রীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী হাসি আক্তারের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। 
উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা বলেন, বর্তমান সময়ে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা এখন বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছে বলে সরকার তাদেরকে নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com