সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বন্যার পানিতে সরাইলের একটি গ্রামের ৮ হাজার মানুষ পানিবন্দী।। বেড়ি বাঁধের দাবী গ্রামবাসীর

বন্যার পানিতে সরাইলের একটি গ্রামের ৮ হাজার মানুষ পানিবন্দী।। বেড়ি বাঁধের দাবী গ্রামবাসীর

শফিকুর রহমান, সরাইল প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি বিচ্ছিন্ন গ্রাম শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর। গ্রামটিতে বন্যার পানি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তিতাস নদীর কোলঘেষা ক্ষমতাপুর গ্রামটিতে  জোয়ারের পানি প্রবেশ করায় ৮ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছেন। এতে এ এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছেন। এলাকাবাসীর দাবী বেড়ি বাঁধ নিমার্ণ করা হলে বন্যার পানি গ্রামটিতে প্রবেশ করতে পারবে না।
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর গত বুধবারে ক্ষমতাপুর গ্রামটি পরিদর্শন করেছেন জানিয়ে এ প্রতিবেদককে বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উঁচু হয়ে আসা জোয়ারের পানি তার ইউনিয়নে প্রবেশ করতে থাকে। এতে ক্ষমতাপুর গ্রামে বন্যা দেখা দেয়। এই গ্রামের লোকজন গত কয়েক দিন যাবৎ বন্যার পানিতে বন্দী হয়ে মানবতর জীবন যাপন করছেন।
সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, ক্ষমতাপুর গ্রামটি উপজেলার একটি বিচ্ছিন্ন দীপের মতো একটি গ্রাম। এ গ্রামের মানুষ প্রতি বছরই বন্যার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করে থাকে। এর থেকে মুক্তি পেতে ক্ষমতাপুর গ্রাম বেষ্টিত বেড়ি বাঁধ দেয়ার প্রয়োজনতা দেখা দিয়েছে। উপজেলার নিম্নাঞ্চল হওয়ায় বাড়িঘরসহ এলাকার ফসল ও খামারের মাছ ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com