সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় থানায় ঢুকে পুলিশের ওপর হামলা।। দুই পুলিশ আহত।। হামলাকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় থানায় ঢুকে পুলিশের ওপর হামলা।। দুই পুলিশ আহত।। হামলাকারী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিড
 ব্রাহ্মণবাড়িয়ায় থানা ভবন চত্বরে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছে মোবাশ্বের-(৩০) নামে এক যুবক। এতে থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। 
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে সদর মডেল থানায় এ ঘটনাটি ঘটেছে। পুলিশ মোবাশ্বেরকে আটক করেছে। তার বাড়ি পৌর এলাকার উত্তর মৌড়াইলে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে মোবাশ্বের ধারালো ছুরি নিয়ে থানা চত্বরে পায়চারি করতে থাকে। এ সময় পুলিশ সদস্যরা থানায় আসার কারণ জানতে চাইলে তিনি পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যান। এ সময় পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল সাধন আহত হন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি হাতের দুই আঙ্গুলে আঘাত পেয়েছেন। কেন ওই যুবক এ ঘটনা ঘটিয়েছে, সেটি জানা যায়নি। তিনি বলেন, হামলাকারী মোবাশ্বেরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com