সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিপন্যের পোষ্ট-হ্যান্ডেলিং, প্রসেসিং এন্ড প্যাকেজিং বিষয়ক কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের জোরদারকরণ প্রকল্পের উপসচিব ও প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা। 

কৃষি জোরদারকরন প্রকল্প ও কৃষি বিপনন অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, ভেটেনারি চিকিৎসক মোঃ বুলবুল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন।
কর্মশালায় বক্তারা উন্নত প্রযুক্তিতে কিভাবে কৃষির উন্নয়ন করা যায় সে ব্যাপারে দিক নির্দেশনা ও কৃষির আধুনিকায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলেন।

কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২০জন, আশুগঞ্জ উপজেলার ২০জন ও নবীনগর উপজেলার ২০জনসহ মোট ৬০ জনকে প্রশিক্ষণ  দেয়া হয়। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com