সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
পুলিশী বাঁধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর মাদক বিরোধী সভা পণ্ড

পুলিশী বাঁধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর মাদক বিরোধী সভা পণ্ড

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভা ডেকে পুলিশের বাঁধার মুখে পড়ে সভা করতে পারেন নি ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। 

বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে সভাস্থলে গিয়ে পুলিশ সভা বন্ধ করে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চাপুইর গ্রামে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর বাসার সামনে খোলা জায়গায় “দাওয়াতে ঈমানী বাংলাদেশ” নামের একটি সংগঠন রমাদক ও কিশোর গ্যাংবিরোধী সভার আয়োজন করে।  সভায় মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো, কিন্তু তিনি সভায় যাননি।

বেলা ১১টার দিকে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে সভা বন্ধ করতে বলেন।
করোনাভাইরাসের কারণে গণজমায়েত করা যাবেনা বলে জানান এসআই সোহরাব।
এ ব্যাপারে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী সাংবাদিকদের বলেন, ‘আমাদের এলাকায় মাদক এমনভাবে ছড়িয়ে পড়েছে, যার জন্য মাদক বিরোধী সভা করা খুবই  প্রয়োজন মনে করেছি। যে কিশোররা পড়ালেখা করে দেশ ও জাতির কল্যাণ করবে, তারা কিশোর গ্যাং তৈরি করছে। তাদেরকে সচেতন করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে ছোট পরিসরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভার আয়োজন করা হয়েছিল।
প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে তারাও এ অনুষ্ঠানে থাকবেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। তাই খবর পেয়ে তাহেরীর সভা বন্ধ  করে দিয়েছি। 
এ ব্যাপারে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, কোনো ধরনের অনুমোদন ছাড়া এ ধরনের সভার আয়োজন করা বে-আইনি। তাছাড়া করোনা পরিস্থিতিতে গণজমায়েত নিষিদ্ধ হওয়ায় এই সভা বন্ধ করে দেয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com