সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
বিজয়নগরে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিজয়নগরে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫০ কেজি গাঁজা, ১১ বোতল ফেন্সিডিল, তিন বোতল স্কফ সিরাপসহ মোঃ উবায়দুল্লাহ-(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গত রোববার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উবায়দুল্লাহ পাইকপাড়া গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে।
র‍্যাবের  প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি দল  রোববার সন্ধ্যায় উবায়দুল াহ্’র বাড়িতে অভিযান চালায়।  পরে ঘর থেকে ৫০ কেজি গাঁজা, ১১ বোতল ফেনসিডিল, তিন বোতল স্কফ সিরাপ ও এক ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com