সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে তরুনীকে শ্লীলতাহানির ঘটনায় ১ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে তরুনীকে শ্লীলতাহানির ঘটনায় ১ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে কাশবনে ঘুরতে গিয়ে এক তরুনী শ্লীলতাহানির ভিডিও ভাইরালের ঘটনায় জুনায়েদ-(২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুনায়েদ  পৌর এলাকার দক্ষিণ পৈরতলার আব্দুল আউয়ালের ছেলে
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত জুনায়েদ ঘটনাস্থলে 
উপস্থিত ছিলো বলে স্বীকার করেছেন। সে ঘটনার মূলহোতা রহিমের বন্ধু। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জুনায়েদ ঘটনার সাথে জড়িত সকলের নাম জানিয়েছে। জুনায়েদ অনেক গুরুত্বপূর্ন  তথ্য  প্রদান করেছে।
তিনি আরো বলেন, এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে প্রধান আসামী রহিম সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল সোমবার সকালে গ্রেপ্তারকৃত জুনায়েদকে আদালতে প্রেরণ করা হয়েছে। 
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক সংগঠন আমরাই ব্রাহ্মণবাড়িয়া তাদের গ্রুপ “উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া” পেইজে একটি ভিডিও পোষ্ট করে। ওই ভিডিওতে শ্লীলতাহানির শিকার তরুনীর পরিচয় গোপন রাখা হয়। ভিডিওটিতে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক  তরুনী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের কাশবনে বেড়াতে যায়। সেখানে তরুনীকে উত্ত্যক্ত করছে একদল বখাটে। এই অবস্থায় তরুনীটি তাদের পায়ে ধরে বড় ভাই ডেকে কাকুতি-মিনতি করছে। কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করছে। এর মধ্য থেকে এক যুবক মেয়েটির সাথে অশ্লীল আচরন ও গালিগালাজ করে । ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com