সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
নাসিরনগরে প্রতারক ভগ্নপতির বিরুদ্ধে থানায় জিডি

নাসিরনগরে প্রতারক ভগ্নপতির বিরুদ্ধে থানায় জিডি

আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রতারক বোন জামাই আব্দুল হকের ভয়ে থানায় সাধারণ ডায়রী করেছে আশু মোল্লা। ঘটনাটি ঘটেছে উপজেলার গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামে। ঘটনার বিবরণে জানাগেছে ব্রাহ্মণশাসন গ্রামের মৃত আলী হোসেনের ছেলে আব্দুল হক (৫৫) একজন নারী লিপসু। তার বউ ছেলে মেয়ে থাকার পরও কিছু দিন পূর্বে আশু মোল্লার বোন ফাতেমা বেগমকে ছেলে মেয়ে থাকা সত্বেও ফুসলিয়ে ৩ শতক জায়গা দেওয়ার লোভ দেখিয়ে বিবাহ করে। পরে ফাতেমা কে ৩ শতক জায়গা দেওয়ার কথা বলে ষ্ট্যাম্পে সই নিয়ে উল্টো ফাতেমার ১৩ শতক জায়গা প্রতারনা পূর্বক রেজিস্ট্রী করে নেয় আব্দুল হক। জায়গা রেজিস্ট্রীর পর ফাতেমাকে মারপিট করে ছেলেমেয় সহ পাটিয়ে দেয় ভাই আশু মোল্লার বাড়িতে। এ বিষয়ে আশু মোল্লা আব্দুল হক কে জিজ্ঞাসা বাদ করলে ৬ অক্টোবর ২০২০ তারিখ বেলা অনুমান সাড়ে ১১ ঘটিকার সময় আব্দুল হক, কামরুল মিয়া, রহিম মিয়া মিলে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে নূরপুর গরুর বাজার সংলগ্ন আশু মোল্লা হোটেলে প্রবেশ করে। আশু মোল্লা সহ ২ জনকে এলোপাতারি ভাবে মারপিট করে মারাত্বক জখম করে। তাছাড়াও দোকানে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ব্যপক ক্ষতি সাধন করে। এ বিষয়ে আশু মোল্লা কোন কথা বললে থাকে অথবা তার পরিবারের লোকজনকে খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয় আব্দুল হক ও তার লোকজন। নতুবা ফাতেমার কোন ছেলেমেয়েকে খুন করে আশু মোল্লাকে মিথ্যা খুনের মামলা দিয়ে জেল খাটানোর ও ভয় দেখায় আব্দুল হক। বর্তমানে আশু মোল্লা ও তার পরিবারের লোকজন আব্দুল হকের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। অবশেষে নিরুপায় হয়ে গতকাল আশু মোল্লা বাদী হয়ে নাসিরনগর থানায় আব্দুল হক সহ ৩ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রী দায়ের করে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com