সংবাদ শিরোনাম
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার ও সদর থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ।
বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়সহ হিন্দু ধমর্ীয় নেতারা, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, এ বছর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় (পৌরসভাসহ) মোট ৭০টি মন্ডপে দুর্গাপূজা এবং ৪টি মন্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হবে।
প্রত্যেকটি পূজামন্ডপে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা গেইট থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে। পূজামন্ডপের নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপের জন্য আলাদা স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। প্রত্যেক মন্ডপে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের জন্য ১০টি করে টি-শার্ট দেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com