সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ভৈরবে র‍্যাবের অভিযানে অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অপরাধে দুই বিদেশী নাগরিক আটক

ভৈরবে র‍্যাবের অভিযানে অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অপরাধে দুই বিদেশী নাগরিক আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার দূর্জয় মোড় এলাকা হতে অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অপরাধে ০১জন লাইবেরিয়ান ও ০১ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের টহল টিম তাদের আটক করেন। আটককৃতরা হলেন- লাইবেরিয়ান নাগরিক দিরাজ নিউম্যাইডার (২৬) ও নাইজেরিয়ান নাগরিক সোনকামি (২৮)।
র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় বিদেশী নাগরিক দুজনকে আটক করেন। 
এ ব্যাপারে স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আটককৃদদের বিরুদ্ধে বিদেশী নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ৯ ধারার বিধান লংঘন করিয়া একই আইনের ১৪ ধারায় শাস্তি যোগ্য ধর্তব্য অপরাধ করায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com