সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ঘোড়াকান্দা পলাশের মোড় এলাকা হতে সোহাগ হত্যা মামলার আসামী রাজু মিয়া (২৯) কে ১২ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২০০০/- টাকা‘সহ আটক  করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
রবিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ৬ টায় ভৈরব উপজেলার ঘোড়াকান্দা পলাশের মোড়স্থ মোঃ শাহজাহান এর বাসার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রবিবার বেলা সাড়ে ৬ টায় র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের গোয়েন্দা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সোহাগ হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ রাজু মিয়া (২৯) কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ঘোড়াকান্দা এলাকায় অবস্থান করিতেছে। এরই প্রেক্ষিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
আসামী মোঃ রাজু মিয়া (২৯), এর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি হত্যা মামলা রুজু আছে। যাহার মামলা নং-০৮, তারিখ-০৯/০১/২০২০ ইং, ধারা-১৪৩/৩২৩/ ৩২৫/৩২৬/৩০২/৩০৭/৩৪ পেনাল কোড অত্র মামলার ০৫ নং আসামী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com