সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
যমজ তিন বোন নিখোঁজের ৩ দিন পর একজন উদ্ধার

যমজ তিন বোন নিখোঁজের ৩ দিন পর একজন উদ্ধার


শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহের ফুলপুর থেকে পপি, সোমা ও চম্পা নামে ১৫ বছর বয়সের যমজ তিন বোন রহস্যজনক ভাবে নিখোঁজের ৩ দিন পর রাতে আবিদা সুলতানা পপিকে উদ্ধার করেছে পুলিশ। পপি বর্তমানে ফুলপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার থেকে তাকে উদ্ধার করা হয়। তবে পপিসহ ৩ বোনের নিখোজ হওয়ার আসল ঘটনা এখনো জানা যায়নি।


ফুলপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী পপিকে উদ্ধার করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ আরও জানায়, বাকি দুই বোনের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১টার পর ফুলপুর উপজেলার দক্ষিণ ভাইটকান্দিস্থ নিজ বাড়ি থেকে পপি, সোমা ও চম্পা নামে যমজ তিন বোন নিখোঁজ হয়। যমজ ওই তিন বোন ধান ব্যবসায়ী আব্দুর রহমানের কন্যা ও ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com