সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী রিভলবার সহ দুই যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী রিভলবার সহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়ীয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে ০২ টি বিদেশী রিভলবার ও ০৩ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী জুয়েল ও সোহাগকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলা শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন র‍্যাব।
র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়ীয়া বাসষ্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়-ভিতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করছে এমন তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অবৈধ অস্ত্রধারী চক্রের উপর র‍্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার সন্ধ্যা ৬ টায় ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ফুলবাড়ীয়া বাসষ্ট্যান্ড এর পশ্চিম পার্শের জনৈক হোসেন সরকার ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ জুয়েল (৩২), পিতা-আব্দুল জলিল, সাং-উত্তর মোড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। সোহাগ (২৯), পিতা-এরশাদ, সাং-হালুয়াপাড়া, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে আটক করেন। আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে (ক) ০২ টি বিদেশী রিভলবার, (খ) ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২,৫০,০০০/- টাকা। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।  
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com