সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
আখাউড়ায় ৬৩ টি ট্রেনের টিকেটসহ দুই টিকেট কালোবাজারি আটক

আখাউড়ায় ৬৩ টি ট্রেনের টিকেটসহ দুই টিকেট কালোবাজারি আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ৬৩ টি ট্রেনের টিকেটসহ ২জন টিকেট কালবাজারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প

গতকাল মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।
র‍্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে জেলার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকার একটি অসাধু চক্র ট্রেনের টিকেট কালোবাজারী করে বিক্রয় করে আসছে। এসব তথ্যের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোঃ বিল্লাল মিয়া (৪৫), পিতা- মৃতঃ লিলু মিয়া ও মোঃ ইয়ামিন (২২), পিতা-মোঃ জমসেদ মিয়া, উভয় সাং-উত্তর মোড়াইল, থানা-সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে গ্রেফতার করে। তাদের দেহ তল্লাশী করে বিভিন্ন ট্রেনের ৬৩ টি টিকেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মূল্য ১১,৫৬৫/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com