সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
আশুগঞ্জে অবৈধভাবে বসবাসের দায়ে তিন ভারতীয় নাগরিক আটক

আশুগঞ্জে অবৈধভাবে বসবাসের দায়ে তিন ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা হতে অবৈধ ভাবে বাংলাদেশে বসবাসের অপরাধে ০৩ জন ভারতীয় নাগরিক’কে আটক করেছে র‍্যাব ১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
রবিবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনীর সামনে থেকে তাদেরকে আটক করেন র‍্যাব। 
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের টহল টিম আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনীর সামনে ০৩ জন লোককে অবস্থান করতে দেখে, তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হলে তাদেরকে উক্ত স্থানে অবস্থানের কথা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা জানায় যে, তারা ভারতীয় নাগরিক। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন র‍্যাব সদস্যরা। সংবাদ পেয়ে র‍্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় ভারতীয় নাগরিক বিশাল শঙ্কর দেশমুখ (৩৮),বসন্ত সাম্বাজি মোহিত (২৫) ও জাবেদ আহমেদ মোলানি (২৬) কে আটক করেন। 
আটককৃত নাগরিকদের পরিচয় জিজ্ঞাসা করিলে তারা ভারতীয় নাগরিক বলে জানায়। কিন্তু তারা ভারতীয় নাগরিকের কোন পরিচয় পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোন বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে পারেন না। তাই তাদের বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অফ এন্টি) এ্যাক্ট ১৯৫২ এর ৩(১) ধারার বিধান লংঘন করিয়া একই আইনের ৪ ধারায় শাস্তি যোগ্য ধর্তব্য অপরাধ করায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com