সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্র “অশ্রু” সিলগালা

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্র “অশ্রু” সিলগালা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
কোন রকম চিকিৎসক ছাড়া চিকিৎসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ‘অশ্রু’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্র সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। 
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা শরের দক্ষিন পৈরতলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা করেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজ কুমার বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় অবস্থিত “অশ্রু“ নামক মাদক নিরাময় কেন্দ্রটিতে চিকিৎসা সেবা দেয়ার মতো কোনো ধরণের সুযোগ সুবিধা না থাকায় নিরাময় কেন্দ্রটি সিলগালা করে দেন। এবং কেন্দ্রটিতে থাকা ১৩ জন রিকভারি মাদকাসক্তকে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেন এবং ১৭ জন মাদকাসক্তকে বৈধ কোনো হাসপাতালে ভর্তি করানোর জন্য মাদক নিরাময় কেন্দ্রের লোকদের নির্দেশ দেন। 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, অশ্র“  নামক মাদক ‘নিরাময় কেন্দ্রের কোনো ধরণের অনুমতি নেই। এখানে কোনো চিকিৎসকও পাওয়া যায় নি। সম্পূর্ণ অবৈধভাবে তারা প্রতিষ্ঠানটি চালাচ্ছিলো। যে কারণে সিলগালা করে দেয়া হয়েছে। 
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিতে ১৭জন ভর্তি রোগী ও ১৩জন রিকভারি রোগী ছিল। প্রতিষ্ঠানটি সীলগালা করা পর তাদেরকে সাথে নিয়ে আসা হয়েছে। ভর্তি থাকা রোগীদের অশ্রুর মালিক পক্ষের খরচে অন্য বৈধ একটি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করবেন। এছাড়াও বাকীদের তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com