সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নামাজরত অবস্থায় এক ইমামের ইন্তেকাল

নামাজরত অবস্থায় এক ইমামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

নামাজরত অবস্থায় সোলায়মান (৫৮) নামে একজন কোরআনের হাফেজ ও এক মসজিদের ইমাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। 
সোমবার (২৩ নভেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড় এলাকার মদিনা মসজিদে ফজরের নামাজরত অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, সোমবার ফজরের নামাজের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড় এলাকার মদিনা মসজিদের ইমাম হাফেজ মাওলানা সোলায়মান নামাজ পড়াতে মেহরাবে দাঁড়ান। এসময় তাঁর শ্বাসকষ্ট হলে মেহরাব থেকে সরে মুসল্লিদের সাথে নামাজে দাঁড়ান এবং নামাজরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এদিকে, আজ সোমবার বাদ জোহর জেলা শহরের টেংকেরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম হাফেজ মাওলানা সোলায়মান এর নামাজে জানাজা শেষে তাঁর প্রতিষ্ঠিত শহরের মেড্ডা তিতাস পাড়ায় জামিয়া ইসলামিয়া সোলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়।
হাফেজ মাওলানা সোলায়মান এর মৃত্যুতে তাঁর পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও জামিয়া ইসলামিয়া সোলায়মানিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে শোকের ছাঁয়া।
উল্লেখ্য, মরহুম হাফেজ মাওলানা সোলায়মান জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি গত ৩৫ বছর ধরে কুমারশীল মোড়ের মদিনা মসজিদের ইমাম এর দায়িত্ব পালন করে আসছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com