সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ট্রাক্টরের ধাক্কায় রিকসা চালক নিহত

ট্রাক্টরের ধাক্কায় রিকসা চালক নিহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় মিলন মিয়া-(৪০) নামে এক রিকসা চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মিলন মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের মৃত বুলা মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলা গ্রামের কাউসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
জানা গেছে, শুক্রবার সকালে রিকসা নিয়ে শেরপুর মাজার গেইটের সামনে চায়ের দোকানে যায় মিলন মিয়া। রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে চা পান করার সময় বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ট্রাক্টরটি আটক করে তবে এর চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি আটক করা হলেও এর চালক এবং সহকারি পালিয়ে যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com