সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
সড়ক দুর্ঘটনারোধে ব্রাহ্মণবাড়িয়ায় চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

সড়ক দুর্ঘটনারোধে ব্রাহ্মণবাড়িয়ায় চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনারোধকল্পে পরিবহন চালক ও হেলপারদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্বরোডে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের অফিস কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান।
কর্মশালায় বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আল আমীন, বিশ্বরোড কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মোঃ রায়হান, হাইওয়ে পুলিশের এস.আই মোঃ আব্দুর রাজ্জাক। 
কর্মশালায় বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকসার চালক ও হেলপারসহ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, চান্দুরা, শাহবাজপুরসহ হাইওয়ের বিভিন্ন স্থানে চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন হাইওয়ে পুলিশ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com