সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
অটোরিকসা চালক রনি হত্যার রহস্য উদঘাটন।। দুই যুবক গ্রেপ্তার

অটোরিকসা চালক রনি হত্যার রহস্য উদঘাটন।। দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকসা চালক রনি মিয়া-(১৪) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকান্ডে জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ জাকির হোসেন-(২৭) এবং সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া-(২৫)।

গত সোমবার বিকেলে গ্রেপ্তারকৃতরা আদালতে রনি মিয়াকে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এর আগে গত রোববার রাতে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে পুলিশ জাকির হোসেন ও সোহেল মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর বিকেল ৩টায় জাকির হোসেন ও সোহেল মিয়া তাদের সহযোগীদের নিয়ে মজলিশপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে রনি মিয়ার অটোরিকসা ভাড়া করে পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের নির্মানাধীন একটি আবাসন প্রকল্পের ( ডিসি প্রজেক্ট) এর সামনে আসে।
পরে তারা রনি মিয়ার অটোরিকসাটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে তার হাত পা বেধে তাকে ছুরিকাঘাত করে ও মাফলার দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে রনি মিয়াকে হত্যা করে তার লাশ প্রজেক্টের ভেতরে বালি চাপা দেয়। পরে তারা অটোরিকসা ও রনি মিয়ার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এদিকে রনি মিয়ার কোন খোঁজ না পেয়ে তার বাবা দুলাল মিয়া ১৩ ডিসেম্বর সদর মডেল থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী) করেন।
গত ১৭ ডিসেম্বর ডিসি প্রজেক্টের ভেতরে বালি চাপা দেয়া অবস্থায় মানুষের পা  দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহতের বাবা দুলাল মিয়া এসে লাশ তার ছেলে রনি মিয়ার বলে সনাক্ত করেন। এ ঘটনায় দুলাল মিয়া অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২০ ডিসেম্বর রাতে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রহিম দুই আসামীকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতরা সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com