সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
পারিবারিক কলহের জের আখাউড়ায় আনসার সদস্যের আত্মহত্যা

পারিবারিক কলহের জের আখাউড়ায় আনসার সদস্যের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে সাচ্চু মিয়া-(৫০) নামে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার রাতে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে কলোনীর বাসায় তিনি বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় রাত ১০টায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাচ্চু মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আহমোদাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি কুমিল্লায়  আনসার ক্যাম্পে কর্মরত ছিলেন।

সাচ্চু মিয়ার ছোট ভাই মিন্টু মিয়া জানান, প্রায় ২৫ বছর আগে সাচ্চু মিয়া আখাউড়া পৌর এলাকার তারাগন গ্রামের আমজাদ হোসেনের কন্যা সুজানাকে বিয়ে করেন। তাদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। গত কয়েক মাস আগে পারিবারিক কলহের জের ধরে সুজানা বাবার বাড়িতে চলে যায়। সোমবার রাতে স্ত্রী সুজানার সাথে মোবাইল ফোনে কথা বলার কিছুক্ষণ পরেই তিনি বিষ পান করেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মির্জা মুহাম্মদ সাইফ তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, তিনি আনসার সদস্য ছিলেন কিনা জানি না। চার মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তিনি হতাশায় ছিলেন। সোমবার রাতে তিনি আত্মহত্যা করেছেন। আমরা তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com