সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিটঘর গণহত্যায় জড়িতদের বিচার দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিটঘর গণহত্যায় জড়িতদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় সৈয়দ সিরাজুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় পার্কভিট কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা মালিক সিদ্দিকী, মুক্তিযুদ্ধের গবেষক ও মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুহতাসিম বিল্লাহ, মুক্তিযুদ্ধের গবেষক মামুন সিদ্দিকী ও বিটঘর গণহত্যার গবেষক কবি জয়দুল হোসেন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ৩১ অক্টোবর স্থানীয় রাজাকারদরে সহায়তায় সরাইল উপজেলার বিটঘর ও আশপাশ গ্রামের ৮৬ জন নিরীহ মানুষকে পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। বক্তারা বিটঘর গণহত্যার সাথে জড়িত জীবিত রাজাকারদের বিচার দাবি করেন। সভায় বক্তারা বিটঘর গণহত্যার সাথে জড়িত জীবিত স্থানীয় রাজাকারদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।
অনুষ্ঠানে ৭১-এর মুক্তিযুদ্ধকালীন স্বেচ্ছাসেবক দলের তৎকালীন মহকুমা প্রধান অ্যাডভোকেট হামিদুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী, যুদ্ধকালীন কমান্ডার আবদুল্লাহ ভূইয়াসহ বেশ কজন বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয় ও পদক পরিয়ে তাদেরকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর চেয়াম্যান প্রয়াত মাহবুবুল হুদা ভূইয়া ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সফিক খানকে মরণোত্তর সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিটঘর গণহত্যার তিন শহীদ জায়াকেও সম্মাননা জানানো হয়।
এ ছাড়াও মুজিববর্ষ উপলক্ষে সৈয়দ সিরাজুল ইসলাম স্মৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ অংশগ্রহণকারী সকলকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com