সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সুহাতায়’স্কোপ ইউনিটি’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সুহাতায়’স্কোপ ইউনিটি’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে দূরে রাখতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহাতায় ‘স্কোপ ইউনিটি শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহাতা গ্রামে আব্দুল কুদ্দুস ক্রিকেট গ্রাউন্ড মাঠে ‘স্কোপ ইউনিটি’র’ আয়োজনে শুত্রুবার বিকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত খান।

স্কোপ ইউনিটি ত্রুিকেট লীগ উদ্বোধনী অনুষ্ঠানে
সুহাতা আব্দুল কুদ্দুস ত্রুিকেট গ্রাউন্ড এর সভাপতি খায়রুল কুদ্দুস ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মশিউর রহমান সেলিম, এফবিসিসিআই এর সদস্য, জাবিয়া বাই বিগ বাজার এর সত্বাধিকারি সদর উপজেলা আ.লীগের সদস্য লায়ন মো: মহিউদ্দিন খোকন, জজ কোর্টের আইনজীবি সাদ্দাম হোসেন উল্লাস, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বী, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিতুল, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, ইব্রাহীম আলী, শাহ আলম ভূইয়া আসাদুজ্জামান জুনাঈদ, আফজাল ভূইয়া, হাজী মুরাদুল হুদা মোরাদ, মনি মোস্তারি, নিয়ামুল হক ভূইয়া প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে সুস্থ রাখতে এবং মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। সন্তানদের পরিবারের পক্ষ থেকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করে দিতে হবে কারণ মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে খেলার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় করেন বকুল ভূইয়া ও  তৌফিকুল ইসলাম তুহিন। উদ্বোধনী খেলায় ভাদেশ্বরা একাদশ কে ৩ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছেন আজিম ভূইয়া প্রবাসী কল্যান ক্রিকেট ক্লাব। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com