সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
আদিতমারিতে ট্রাক চাপায় বাবার পর প্রাণ গেল ছেলেরও

আদিতমারিতে ট্রাক চাপায় বাবার পর প্রাণ গেল ছেলেরও


লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী বাজার এলাকায় ট্রাকচাপায় বাবার মৃত্যুর পর ছেলে পূর্ণ রায়ও (২০) প্রাণ হারালেন। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।
বুধবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পূর্ণ রায়ের মৃত্যু হয়।
এর আগে সকাল সাড়ে ৭টায় ঘটা এ দুর্ঘটনায় মারা যান পূর্ণ চন্দ্র রায়ের বাবা নান্দু রায় (৫৫) ও অটোরিকশার চালক রবিউল ইসলাম (৪২)। তারা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার বাসিন্দা।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ব্যাটারি চালিত একটি অটোরিকশা ভাড়া করে লালমনিরহাট পুলিশ লাইনে যাচ্ছিলেন অভিভাবকসহ কালীগঞ্জের ওয়াবদা বাজার এলাকার আটজন। পথে পলাশী বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক রবিউল ও যাত্রী নান্দু চন্দ্র মারা যান। আহত হন নান্দুর ছেলে পূর্ণসহ আরো অন্তত ৭ জন। আহতদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় পূর্ণ রায়ের।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com