সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪৩ জন গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪৩ জন গ্রেপ্তার

শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৪৩ জন আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে (২৬ জুন) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান করে চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলামের নির্দেশনায় কাজ করে যাচ্ছে থানা পুলিশ।

এ বিষয়ে ওসি মাহমুদুল ইসলাম বলেন, শান্তি প্রিয় নগরবাসীকে নিরাপত্তা ও পুলিশী সেবা প্রাদানে কোতোয়ালী মডেল থানা পুলিশ নিবেদিত ও সচেষ্ট থাকবে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেই হোক তাকে একচুল পরিমান ছাড় দেয়া হবে না।

ওসি আরও বলেন, মাদক, জুয়া, ছিনতাইমুক্ত করতে কোতোয়ালী পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com