সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপির সিরাজ নির্বাচিত: সাবেক এমপি অধ্যক্ষ জ্যোতি’র অভিনন্দন

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপির সিরাজ নির্বাচিত: সাবেক এমপি অধ্যক্ষ জ্যোতি’র অভিনন্দন

বগুড়া সংবাদদাতা  

বগুড়া-৬ (সদর) আসনে একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। 
ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে সোমবার রাত সোয়া ৮টার দিকে এ ফল ঘোষণা করা হয়।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪১টি ভোটকেন্দ্রে ইভিএমর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৭০, যা মোট ভোটারের ৩৪ দশমিক ৫৫ শতাংশ।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে জয়লাভ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বগুড়া-৬ (সদর) আসনটি শূন্য ঘোষণা করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছিলেন ২লাখ ৫ হাজার ৯৮৭ ভোট এবং নুরুল ইসলাম ওমর পান ৩৯ হাজার ৯৬১। তবে ২০১৪ সালে এই আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, নবনির্বাচিত এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, জাতীয়তাবাদী কৃষক দলের রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com