সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
আখাউড়ায় পৌর মেয়র প্রার্থী নুরুল হককে জুতাপেটার অভিযোগ

আখাউড়ায় পৌর মেয়র প্রার্থী নুরুল হককে জুতাপেটার অভিযোগ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আসন্ন পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ থেকে সদ্য মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলের এক সমর্থকের বিরুদ্ধে আরেক মেয়র প্রার্থী ও সাবেক পৌর মেয়র নুরুল হক ভূঁইয়াকে জুতাপেটা করে তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় লাঞ্ছিত মেয়র প্রার্থীর ছেলে চিত্রনায়ক রোশান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিজের ভেরিফাই ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন। 
গতকাল বুধবার (১৩ জানুয়ারি) রাত ৯ টায় আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে এই ঘটনা ঘটেছে। 
জানা যায়, বুধবার রাতে আখাউড়া পৌর শহরের রাতে সড়কবাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাবেক পৌর মেয়র নুরুল হক ভুইয়া। এসময় বর্তমান পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল দলীয় মনোনয়ন পাওয়ায় একটি বিজয় মিছিল বের করেন তার কর্মী সমর্থক ও অনুসারীরা। বিজয় মিছিল থেকেই একাধিক মাদক মামলার আসামি সোহাগ মোল্লা ও তার সহযোগীরা নুরুল হক ভুইয়ার উপর হামলা চালান। জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত সোহাগ মোল্লার বিরুদ্ধে রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল হক ভূঁইয়া। অভিযুক্ত সোহাগ আখাউড়া উপজেলার দেবগ্রামের কাদের মোল্লার ছেলে। নায়ক রোশান দাবি করেছেন তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 
এ বিষয়ে মেয়র প্রার্থী নুরুল হক ভূঁইয়া অভিযোগ করে বলেন, রাতে সড়কবাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। সোহাগসহ আরও কয়েকজন দোকানে আসে। তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোয় সোহাগ আমাকে জুতাপেটা করে। আমি থানায় জিডি করেছি।এ ব্যাপারে আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র ও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া তাকজিল খলিফা কাজল মুঠোফানে এ প্রতিবেদককে জানান, তিনি ঢাকায় আছেন, নুরুল হক ভূঁইয়াকে জুতাপেটা করার ঘটনা তিনি জানেন না। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। যদি সে দলের কেউ হয়ে থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, নুরুল হক ভূঁইয়ার অভিযোগটি আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, নুরুল হক ভুইয়া আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও একবার আখাউড়া পৌরসভার মেয়র ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com