সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগরে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও অফিস উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগরে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও অফিস উদ্বোধন

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, দোয়া মাহফিল ও এশিয়ান টিভির নাসিরনগর অফিস উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সকালে নাসিরনগর সদরে একটি আনন্দ র‍্যালী বের করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় এশিয়ান টিভির নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক, নাসিরনগর সরকারী কলেজের প্রভাষক মাঈন উদ্দিন ভূইয়া শান্ত, পার্থ প্রতীম সোম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু।অনুষ্ঠানটি পরিচালনায় করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ মহি উদ্দিন চৌধুরী শরীফ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন। 
পরে প্রধান অতিথি ফিতা কেটে এশিয়ান টিভির নাসিরনগর অফিস উদ্বোধন করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com