সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কক্সবাজারের দুই আলোচিত অপরাধীর অজানা অধ্যায় (পর্ব-২)

কক্সবাজারের দুই আলোচিত অপরাধীর অজানা অধ্যায় (পর্ব-২)

নূরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের আলোচিত অপরাধী, চিহ্নিত দালাল ও প্রতারক জালিয়াত আবুলু ও আব্দুর রহিম প্রকাল দালাল রহিম উভয়েই রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি গ্রামের একই এলাকার বাসিন্দা, উভয়ে বাল্যবন্ধু ও মাদ্রাসায় মাধ্যমিক পর্যায়ের পড়ালেখা জানা। উভয়ে মাদ্রাসা শিক্ষার্থী থাকাকালেই ভূঁয়া মসজিদ-মাদ্রাসা ও এতিমখানার নামে চাঁদার রশিদ বই ছাপিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে মসজিদ-মাদ্রাসা ও এতিমখানার নামে টাকা তুলে নিজেরাই প্রতারণাসহ আত্মসাৎ করত।  নিজেদের এলাকার লোকজনের সাথে  বিদেশ নিয়ে যাওয়া, পাসপোর্ট করিয়ে দেওয়া, চাকুরী পাইয়ে দেওয়া ও বিদেশে গৃহকর্মী পাঠানো ইত্যাদি নানা প্রলোভনে টাকা নিয়ে  প্রতারণায় এবং মালয়েশিয়ায় মানব পাচারের মত বিভিন্ন অপরাধের কারণে এলাকার লোকজনের রোষানলে পড়ে ২০১৩ সালে এলাকা থেকে বিতাড়িত হয়ে জালিয়াত আবুলু ও দালাল রহিম কক্সবাজার শহরে আত্মগোগনে আশ্রয় নিয়ে কক্সবাজার আদালত পাড়াধীন কেন্দীয় জামে মসজিদ মার্কেটে প্রতারণার যৌথ অফিস খুলে বসে। এরপর থেকে শুরু হয় দুইজনের  অপরাধ জীবনের যাত্রা। 
আলোচিত আবুলু ও রহিম গ্রামের সহজ-সরল লোকজনকে বিদেশ পাঠানো, বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলাদের গৃহকর্মী হিসেবে বিদেশে পাঠানো, পার্সপোর্ট ও ভিসা করে দেওয়া, যে কোন জটিল মামলায় আসামী জামিন পাইয়ে দেওয়া, বেকারদের প্রশিক্ষণ ও চাকুরী দেওয়া  ইত্যাদি নানা প্রলোভনে টাকা নিয়ে প্রতারণা ও আত্মসাৎ করার পাশাপাশি মালয়েশিয়ায় মানবপাচার, অফিস- আদালতে ও পাসপোর্ট অফিসে দালালী, জাল-জালিয়াতি, নারী ও শিশু পাচার, লাম্পট্য, ধর্ষণ, নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে হত্যাচেষ্টা, অপহরণ ও জিম্মি করে মুক্তিপণ আদায় এবং ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসার মত জঘন্য সব অপরাধ কর্মকান্ড নির্বিঘ্নে চালাতে থাকে। আলোচিত প্রতারক ও অপরাধী আবুলু ও রহিম দুইজনের বিরুদ্ধে বর্তমানে অর্ধ ডজনের মত আলোচিত মামলা সহ বহু অভিযোগ আছে॥ (চলবে)

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com