সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে নৌকার টিকিট পেলেন বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে নৌকার টিকিট পেলেন বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকিট পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাবেক উপমন্ত্রী প্রয়াত আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সুযোগ্য সহধর্মিণী ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সহ ৩১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবিরকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে (নৌকা) মনোনয়ন দেওয়া হয়। 
দলীয় মনোনয়নের খবরটি ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উল্লাস রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে।
এ ব্যাপারে বর্তমান পৌর মেয়র নায়ার কবির বলেন, ‘সব মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে সবার ভালোবাসা নিয়ে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাবো। 

তিনি দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরের অভাবনীয় উন্নয়নের রূপকার জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় ধন্যবাদ ও ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com