সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
বাংলাদেশ আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরের সমর্থণে মেড্ডায় পৃথক পৃথক পথসভা

বাংলাদেশ আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরের সমর্থণে মেড্ডায় পৃথক পৃথক পথসভা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবিরের সমর্থণে পৌর এলাকার ১নং ওয়ার্ডে দুটি পৃথক পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। 
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মলাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের সঞ্চালনায় মেড্ডা অগ্রণী সংসদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সভাপতি ছাদেকুর রহমান শরিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল খালেক বাবুল, শহর আওয়ামী লীগ নেতা মাসুকুল কবির, জামাল মিয়া, ইকবাল ভূইয়া, শামীম মিয়া, হাজী আব্দুল আহাদ, আমিন মিয়া, সাইদ মিয়া, ইলিয়াছ মিয়া, শিরু মিয়া, কামাল হোসেন, ইয়াকুব মিয়া, আফরোজ মিয়া, হোসেন মিয়া, তাহমিনা আক্তার পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ২নং ওয়ার্ডের জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহসভাপতি কাজী আজাদের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, শ্রমিক নেতা মোঃ আনিছ মিয়া, মালিক নেতৃবৃন্দের মধ্যে সোহরাব চৌধুরী, কাজল খাঁসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা দুটিতে নেতৃবৃন্দ আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবিরের নৌকা প্রতীকের পক্ষে একযোগ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com