সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে এক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে এক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আমির উদ্দিন নামে এক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। নিহত আমির উদ্দিনের বয়স আনুমানিক ৬৫ বছর হবে।
মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌণে ২টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মারা যান। নিহত আমির উদ্দিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মোঃ ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমির উদ্দিন একটি হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত (৩০ বছরের) কয়েদি। সোমবার রাতে আমির উদ্দিনের বুকে ব্যথা হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল মঙ্গলবার রাত পৌঁনে ২ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া জানান, সকালে কারাগার থেকে মোবাইল ফোনে আমাকে জানানো হয় আমার বাবা মারা গেছেন। আমি এসেছি বাবার লাশ নিতে। প্রতি শুক্রবার মোবাইলে আমাদের সাথে কথা বলতেন তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com