সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়নগরে শ্রমিকলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রতন চেয়ারম্যান কে প্রধান আসামি করে মামলা দায়ের

বিজয়নগরে শ্রমিকলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রতন চেয়ারম্যান কে প্রধান আসামি করে মামলা দায়ের

বিজয়নগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্রমিক লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রতন চেয়ারম্যান কে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 
সোমবার (০৮ জুলাই) সন্ত্রাসী হামলার শিকার শ্রমিক লীগ নেতা মোঃ মিজানের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 
দায়েরকৃত মামলায় উপজেলার পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান রতন কে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। 
মামলার অন্যান্য আসামীরা হলেন – কামরুজ্জামান রতন চেয়ারম্যানের বড় ভাই ফারুক মিয়া (৪৬), আফতাব মিয়া (৪৫), ইব্রাহিম (৩৫), আনোয়ার মিয়া (৪৫), জাহের মিয়া (৪০), আব্দুল আলী (৫৫), তাহের মিয়া (৪৮), মিষ্টু মিয়া (৩৭) ও সোলমান মিয়া (২৫) সহ অজ্ঞাত।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, হামলার ঘটনায় কামরুজ্জামান রতন চেয়ারম্যান কে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন হামলার শিকার মিজানের স্ত্রী। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা করছে। 
উল্লেখ্য, গত ০৫ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিজয়নগর উপজেলা শ্রমিক লীগ নেতা মিজান মিয়া কে পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান রতন এর নির্দেশে তার সমর্থকরা চম্পকনগর বাজার থেকে তুলে প্বার্শবর্তী ঘেরাগাঁও নিয়ে লোহার রড দিয়ে দুটি পা ভেঙে দেয়। এতে মিজান গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।       

ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                       

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com