সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

সময়নিউজবিডি ডেস্ক রিপোর্ট
মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলা চালিয়েছে।

শনিবার (০৭ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, আল ধাফরা বিমানঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমান কেন্দ্র এবং একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। আল ধাফরা আবুধাবির কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এ জায়গাটিতে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের জন্য এটি একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

এদিকে প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে। শনিবার (০৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গতকাল এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন এই নীতির আওতায় ইরান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর সরাসরি হামলা চালাবে না। এ সিদ্ধান্ত ততক্ষণ বলবৎ থাকবে যতক্ষণ না এসব দেশ থেকে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট সাম্প্রতিক দিনগুলোতে যেসব হামলা হয়েছে, সেগুলোর কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন”।
সূত্র: কালবেলা অনলাইন।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com