সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি

ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
রাজধানীর ভাটারা এলাকায় এক সাংবাদিককে অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী।

জানা যায়, মো. আল আমিন মিয়া (৩৮), পিতা- আব্দুর রশিদ মিয়া, মাতা- শহীদুন্নেছা, জাতীয় পরিচয়পত্র নম্বর: ৩৭৪৮০৮৩১৪৮, স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি গ্রামে এবং বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ই- ব্লকে বসবাস করছেন। তিনি পেশায় একজন সাংবাদিক।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ১৭ মিনিটে ভাটারা থানাধীন যমুনা টেলিভিশন ভবনে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি বিদেশি নম্বর থেকে হুমকি পান। অভিযোগ অনুযায়ী, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি কোনো কারণ ছাড়াই তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।

এ ঘটনায় নিজের প্রাণনাশ ও পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ভাটারা থানায় জিডি নং ১২০১, তারিখ ১১/০৪/২০২৬ হিসেবে একটি সাধারণ ডায়েরি করেন, যার ট্র্যাকিং নম্বর 84QCYB।

ভুক্তভোগী জানান, “হঠাৎ করে এ ধরনের হুমকি পাওয়ায় আমি আতঙ্কিত হয়ে পড়েছি। আমার ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।”
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com