সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন

ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন

চার দশকের ধারাবাহিকতায় এবারও ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব আয়োজন করতে যাচ্ছে সাহিত্য একাডেমি। এবার বৈশাখী উৎসবের ৪০তম আসর। থাকছে সপ্তাহব্যাপি নানা আয়োজন- গান, আবৃত্তি, নাটক, আলোচনার পাশাপাশি থাকবে বৈশাখী মেলা। বিভিন্ন লোকজ পণ্যের পসরা সাজিয়ে বসবে দোকানীরা।
ব্রাহ্মণবাড়িয়ার ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে ০১-০৭ বৈশাখ (১৪-২০ এপ্রিল) পর্যন্ত (প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা)।
সাহিত্য একাডেমি ১৩৯৪ বাংলা (১৯৮৭ খ্রিস্টাব্দ) থেকে প্রতিবছর সাত দিনব্যাপী সার্বজনীন বৈশাখী উৎসব আয়োজন করে আসছে। করোনা মহামারির কারণে ২০২০ এবং ২০২১ সালে উৎসব আয়োজন করা যায়নি।
মঙ্গলবার পহেলা বৈশাখ সন্ধ্যা সাড়ে ৬টায় এবারের বৈশাখী উৎসব উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ, পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা (কচি), ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, সদর উপজেলা বিএনপির সভাপতি এড. মো. তরিকুল ইসলাম খান রোমা, পৌর বিএনপির সভাপতি নজীর উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মো. খান বিটু।
স্বাগত বক্তব্য দিবেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এস এম শাহীন। শুভেচ্ছা বক্তব্য দিবেন জাতীয়বাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক কবি এনামুল হক জুয়েল।
সাহিত্য একাডেমির সাধারন সম্পাদক নুরুল আমিন জানান, সপ্তাহব্যাপি বৈশাখী উৎসবে সহযোগিতা করছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com