সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান

যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট//সময়নিউজবিডি
মার্কিন-ইসরাইলি জোটের চাপিয়ে দেয়া চলমান এই যুদ্ধ শেষ করার জন্য ছয়টি শর্ত দিয়েছে শহীদ খামেনির দেশ ইরান। শর্তগুলো পূরণ না হলে কোনো সমঝোতা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা।
গত রোববার (২২ মার্চ) ওই কর্মকর্তার বরাতে ইরানের মেহর নিউজ এজেন্সি এসব কথা জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধে ইরান আগে থেকেই প্রস্তুত করা একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। আগ্রাসনকারীদের শাস্তি দেয়া অব্যাহত থাকবে যতক্ষণ যুক্তরাষ্ট্র-ইসরাইলকে একটি বড় শিক্ষা দেয়া না যায়।

তিনি আরও জানান, ভবিষ্যতে কোনো যুদ্ধ না জড়ানোর নিশ্চয়তা, মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ ও ইরানকে ক্ষতিপূরণ দেয়াসহ সব শর্ত পূরণ করতে হবে প্রতিপক্ষকে।

ইরানের শর্তগুলো হলো-
১. ভবিষ্যতে যেন পুনরায় কোনো যুদ্ধ না বাধে সে বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে।

২. মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

৩. যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।

৪. পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে সব ধরনের যুদ্ধ ও সামরিক তৎপরতা বন্ধ করতে হবে।

৫. কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে একটি নতুন আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি করতে হবে।

৬. ইরানবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হিসেবে বিবেচিত নির্দিষ্ট কিছু গণমাধ্যম ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা এবং তাদের ইরানের হাতে প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে।

ইরান বলছে, এসব শর্তই একটি নতুন আইনি ও কৌশলগত কাঠামোর অংশ, যা পূরণ হলেই কেবল যুদ্ধ শেষের পথ তৈরি হতে পারে।
সূত্র: একাত্তর টিভি অনলাইন।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com