সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সময়নিউজবিডি ডেস্ক রিপোর্ট
গণপ্রজাতন্ত্রী সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ আব্দুর রহিম সাকি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ঘোষণা করা হবে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর নাম।
আজ শুক্রবার (০৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূইয়া।
‘দলের গঠনতন্ত্র অনুযায়ী সরকারে দায়িত্ব পালন করলে দলীয় প্রধানের দায়িত্বে থাকা যায় না। সে কারণে প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করছেন জোনায়েদ সাকি। এ বিষয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটির বৈঠকে একজনকে নির্বাচিত করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে। আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে তার নাম,’- বলছিলেন বাচ্চু ভূইয়া।
গত ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে গণসংহতি আন্দোলন। তারপর থেকে দলটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জোনায়েদ সাকি। ২০২২ সালে বিএনপির নেতৃত্বে পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন জোনায়েদ সাকি।
পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন জোনায়েদ সাকি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীসভায় স্থান পান তিনি। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন গণসংহতি আন্দোলনের এ শীর্ষ নেতা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com